Return & Refund Policy
"হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কেবল পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে যা হয় তা ব্যতীত।" (সূরা আন-নিসা: ২৯)
আমাদের ব্যবসায়িক মূল লক্ষ্য কেবল অর্থ উপার্জন নয়, বরং আমানতদারিতা, সততা, স্বচ্ছতা ও ইনসাফের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন আপনার কাছে নিখুঁত ও মানসম্মত পণ্য পৌঁছায়। তবে আমরা কেউই ভুল ত্রুটির উর্ধে নয়, তাই কোনো কারণে আমাদের সরবরাহ করা পণ্যে ত্রুটি থাকলে বা আপনি সন্তুষ্ট না হলে আপনার অধিকার রক্ষায় আমরা একটি স্বচ্ছ রিটার্ন ও রিফান্ড পলিসি মেনে চলি।
১. পণ্য রিটার্ন ও এক্সচেঞ্জের শর্তাবলি:
আপনি নিম্নলিখিত ক্ষেত্রে সহজে পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন:
সাইজ বা ফিটিং সমস্যা: সাইজে না মিললে আপনি পণ্য পরিবর্তন (Exchange) করে নিতে পারবেন।
ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য: পণ্য ক্ষতিগ্রস্ত (Damaged), ছেঁড়া বা ভুল সাইজ/কালার ডেলিভারি হলে।
পছন্দ না হওয়া: পণ্য হাতে পাওয়ার পর যদি আপনার মনের মতো না হয়, তবুও আপনি তা ফেরৎ দিতে পারবেন।
(নোট: ব্যক্তিগত ব্যবহার্য বা পরিচ্ছন্নতার খাতিরে সুগন্ধি/আতর, ইনার হিজাব বা কোনো কাস্টমাইজড পণ্যের ক্ষেত্রে ত্রুটি ছাড়া সাধারণ ফেরত প্রযোজ্য নয়।)
রিটার্নের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ:
পণ্যটি অব্যবহৃত (Unused), না ধোয়া (Unwashed) এবং অক্ষত অবস্থায় থাকতে হবে।
পণ্যের মূল ট্যাগ, লেবেল এবং প্যাকেজিং ঠিক থাকতে হবে।
পণ্য হাতে পাওয়ার ৭২ ঘণ্টার (৩ দিন) মধ্যে আমাদের ফেসবুক পেজ/হোয়াটসঅ্যাপে সমস্যাটি জানাতে হবে।
২. রিটার্ন করার নিয়ম (Return Process):
ডেলিভারির সময় চেক করা: ডেলিভারিম্যান সামনে থাকতেই পার্সেল খুলে চেক করে নেওয়া সবচেয়ে উত্তম। কোনো সমস্যা দেখলে ডেলিভারিম্যানকে পণ্য ফেরত দিন এবং আমাদের মেসেজ করুন।
পরবর্তীতে রিটার্ন: যদি ডেলিভারির সময় তাৎক্ষণিক চেক করা সম্ভব না হয় বা ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর সমস্যা পরিলক্ষিত হয়, তবে পণ্য গ্রহণের ৭২ ঘণ্টার (৩ দিন) মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে কারণ ও ছবির/ভিডিওর মাধ্যমে আমাদের নিশ্চিত করুন।
পার্সেল পাঠানো: আমাদের দেওয়া ঠিকানায় পার্সেলটি ফেরত পাঠাতে হবে। দেশের ভিতরে হলে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই পিক-আপের ব্যবস্থা করা হবে।
৩. রিফান্ড নীতি (Refund Policy):
পণ্য পরিবর্তন (Exchange): পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর তা পরীক্ষা করে আপনার পছন্দ অনুযায়ী অন্য কোনো প্রোডাক্ট বা সঠিক সাইজ পাঠিয়ে দেওয়া হবে।
রিফান্ডের সময়সীমা: যদি কাঙ্ক্ষিত পণ্যটি স্টকে না থাকে বা আপনি সম্পূর্ণ রিফান্ড চান, তবে ফেরত পাঠানো পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর তা পরীক্ষা-নিরীক্ষা করে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফান্ড করে দেওয়া হবে।
ডেলিভারি চার্জ: যদি ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য আমাদের পক্ষ থেকে যায়, তবে রিটার্ন ও পুনরায় পাঠানোর সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমরা বহন করব। কিন্তু গ্রাহকের ব্যক্তিগত পছন্দ পরিবর্তন বা ভুল সাইজ সিলেক্ট করার কারণে রিটার্ন/এক্সচেঞ্জ করতে চাইলে রিটার্ন ও পুনরায় পাঠানোর ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
৪. যেসব পণ্য রিটার্ন বা রিফান্ড যোগ্য নয়:
ব্যবহৃত, ধৌত করা বা সুগন্ধি/আতর ব্যবহার করা পোশাক।
হাইজিন বা স্বাস্থ্যগত সুরক্ষার কারণে ইনারওয়্যার বা এমন কোনো স্পর্শকাতর পণ্য।
ত্রুটি বিহীন যেকোনো কাস্টমাইজড পণ্য।
ট্যাগ, লেবেল ও মূল প্যাকেজিং ক্ষতিগ্রস্ত পণ্য।
৭২ ঘন্টা (৩ দিন) অতিক্রম হওয়ার পর দেওয়া কোনো অভিযোগ।
আমাদের প্রতিশ্রুতি:
আমরা চাই আপনার সাথে আমাদের লেনদেনটি হোক সম্পূর্ণ হালাল, স্বচ্ছ এবং উভয়পক্ষের জন্য সন্তোষজনক। তাই ব্যবসায় যেকোনো ভুলত্রুটি আমরা আন্তরিকতার সাথে সমাধান করতে প্রস্তুত। আপনার কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদের জানান। আল্লাহর ওপর ভরসা রেখে আপনার প্রতিটি কেনাকাটা যেন সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত ও সুখকর হয়, তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপ / ফোন: +880 1344-110412
ফেসবুক পেজ: https://www.facebook.com/afyarbd
ইমেইল: [email protected]
Afyar থেকে আপনার কেনাকাটা শুভ ও বরকতময় হোক।
